তানোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় শোক দিবস

সোহেল রানা, তানোর(রাজশাহী)

সারাবাংলা

তানোর থেকে সারা দেশের ন্যায় রাজশাহীর তানোর উপজেলা প্রশাসন ও আঃলীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শোক দিবস।আজ

2022-08-15T18:26:58+00:00
2022-08-16T18:42:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তানোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় শোক দিবস
সোহেল রানা, তানোর(রাজশাহী)
প্রকাশ: সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৬:২৬ পিএম  আপডেট: ১৬.০৮.২০২২ ৬:৪২ পিএম  (ভিজিট : ২৩৬)
X

তানোর থেকে সারা দেশের ন্যায় রাজশাহীর তানোর উপজেলা প্রশাসন ও আঃলীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শোক দিবস।

আজ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশ গ্রহন কারীদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার।

বিশেষ অতিথি হিসেবে করো উপস্থিত ছিলেন তানোর সহকারী কমিশনার (ভুমি) স্বীকৃতি প্রামানিক, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া। তানোর থানার তদন্ত ওসি উসমান গনি প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বীর মুক্তিযোদ্ধা সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে চিত্রাংন প্রতিযোগীতায় বিজয়ীদের সাঝে পুরুস্কার বিতরণ ও বিশেষ দোয়া মোনাযাত করা হয়।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ৭ টি ইউনিয়ন দুটি পৌরসভায় প্রতিটি ওয়ার্ডে শোক সভা, দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মাঈনুল ইসলাম স্বপন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার ও যুব সমাজের আইডল আঃলীগ নেতা আবুল বাশার সুজন সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলার তানোর মহিলা ডিগ্রি কলেজ, আব্দুল করিম সরকার ডিগ্রী কলেজ, তানোর কৃষি কলেজ, তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। #

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy