শ্রদ্ধা স্মরণে কক্সবাজারে জাতীয় শোক দিবস পালিত

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

শ্রদ্ধা-স্মরণে নানা আয়োজন আর দিনব্যাপী কর্মসূচিতে কক্সবাজারে পালিত হয়েছে স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা

2022-08-15T18:41:01+00:00
2022-08-15T18:41:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রদ্ধা স্মরণে কক্সবাজারে জাতীয় শোক দিবস পালিত
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৬:৪১ পিএম   (ভিজিট : ৩২৮)
X

শ্রদ্ধা-স্মরণে নানা আয়োজন আর দিনব্যাপী কর্মসূচিতে কক্সবাজারে পালিত হয়েছে স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।

সোমবার দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮টায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অরুণোদয় স্কুল প্রাঙ্গনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন, জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, এর পরে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহিলা সংসদ কানিজ ফাতেমা আহমদ, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান,সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান৷

এছাড়াও জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পন করা হয়।

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অরুণোদয় স্কুল মাঠে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মামুনুর রশীদ'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-৩ (সদর- রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা সংসদ কানিজ ফাতেমা আহমদ, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ হাসানুজ্জামান পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান, জেলা সদর হাসপাতালের সুপার ডঃ মোমিনুর রহমান, সাবেক সংসদ এথিন রাখাইন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি রেজাউল করিম, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দীন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হামিদা তাহের ৷

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু একটি স্বাধীন লাল সবুজ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বলেই আজ আমরা স্বাধীন ও মুক্ত বিহঙ্গ। তাই বঙ্গবন্ধুর রেখে যাওয়া স্বাধীনতাকে আমাদের মর্যাদা ও সম্মানের সঙ্গে বুকে ধারন করে জাতির পিতার আদর্শে নিজেদের এবং আগামী প্রজন্মদের গড়ে তুলতে হবে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষে বিভিন্ন দায়িত্বে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সুফিয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিভীষন কান্তি দাষ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকারিয়া৷

উক্ত সভায় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীবৃন্দসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy