কুড়িগ্রামের ব্রহ্মপুত্রের শাখা নদীতে ১২ বছরের এক শিশু নিখোঁজ

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্রের শাখা নদীতে পড়ে মোছা: ইতি খাতুন নামে ১২ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।সোমবার দুপুরের

2022-08-16T11:28:11+00:00
2022-08-16T11:28:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামের ব্রহ্মপুত্রের শাখা নদীতে ১২ বছরের এক শিশু নিখোঁজ
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২, ১১:২৮ এএম   (ভিজিট : ৬৫৫)
X

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্রের শাখা নদীতে পড়ে মোছা: ইতি খাতুন নামে ১২ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।

সোমবার দুপুরের দিকে উপজেলার ছয়ানীপাড়া এলাকার ব্রহ্মপুত্রের শাখা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ইতি খাতুন উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছয়ানীপাড়া গ্রামের মো: এরশাদ আলীর মেয়ে।

এলাকাবাসী জানায়, এই এলাকায় বাড়ীর পাশে নদী থাকায় এখানকার শিশুরা প্রায় প্রতিদিনই নদীর পাড়ে খেলতে যায়। খেলতে খেলতে অনেকে নদীর কিনারে নেমে গোসলও করে। নিখোঁজ ইতি খাতুনও বন্ধুদের সাথে নদীর তীরে খেলতে যায়। এসময় কিনার দিয়ে দৌড়াতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে ডুবে যায়। তার পানিতে পড়ে ডুবে যাওয়ার দৃশ্য দেখে অন্যান্য শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা দৌড়ে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে উলিপুর ফায়ার সার্ভিস ও পুলিশের একটি দল উদ্ধার কাজ শুরু করে।

এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবীর বলেন, ব্রহ্মপুত্রের শাখা নদীতে পানিতে ডুবে শিশুটি নিখোঁজ হয়। উলিপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দল যৌথভাবে উদ্ধারের কাজ চালাচ্ছে। শিশুটিকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy