কালিহাতীতে বয়স্ক ভাতা বহি বিতরণ

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

শেখ হাসিনার মমতা, বয়স্কদের জন্য নিয়মিত ভাতা শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা বহি বিতরণ

2022-08-16T15:14:31+00:00
2022-08-16T15:14:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে বয়স্ক ভাতা বহি বিতরণ
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২, ৩:১৪ পিএম   (ভিজিট : ২৭০)
X

"শেখ হাসিনার মমতা, বয়স্কদের জন্য নিয়মিত ভাতা" শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা বহি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ২৫৯ জন বয়স্কদের মাঝে নাগবাড়ী ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাতা বহি বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন, নাগবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল জলিল ও সহ-প্রচার প্রকাশনা সম্পাদক শরীফ আহমেদ রাজু প্রমুখ।
এসময় নাগবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বিপ্লবের সভাপতিত্বে ভাতা বহি বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আয়নাল হক।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy