বাগেরহাটে ওজনে কম দেওয়ায় মাছ ব্যবসায়ী ও প্রেট্রোল পাম্পকে জরিমানা

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের ফকিরহাটে ওজনে কম দেওয়া ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চারটি মৎস্য আড়তকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে

2022-08-17T09:51:03+00:00
2022-08-17T09:51:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাগেরহাটে ওজনে কম দেওয়ায় মাছ ব্যবসায়ী ও প্রেট্রোল পাম্পকে জরিমানা
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ৯:৫১ এএম   (ভিজিট : ২৫৮)
X

বাগেরহাটের ফকিরহাটে ওজনে কম দেওয়া ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চারটি  মৎস্য আড়তকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার ফলতিতা মাছ বাজারে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন এই জরিমানার আদেশ দেন।

এরমধ্যে ওজনে কম দেওয়ায় মেসার্স মেঘনা ফিসের খান আমজাদ হোসেনকে ৩০ হাজার টাকা, অন্তরা মৎস্য ফিসের প্রদিপ দাশকে ২০ হাজার টাকা, শাপলা মৎস্য আড়তের এস এম সজিব ঝন্টুকে ২০ হাজার টাকা এবং বৈধ কাগজপত্র না থাকায় খোকন চন্দ্র বিশ্বাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া পরিমাপে কম দেওয়ার অভিযোগে উপজেলার খান প্রেট্রোল পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন একই আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময়, ফকিরহাট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, বিএসটিআই ইন্সপেক্টর রনজিৎ কুমার মল্লিক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে ফলতিতা মৎস্য আড়তের ব্যবসায়ীরা চাষীদের কাছ থেকে মাছ ক্রয়ের ক্ষেত্রে পরিমাপে বেশি নিত। এক মনে ৪৪ কেজিতে মাছ ক্রয় করত তারা। এছাড়া যে পালা বা মিটারে মাছ পরিমাপ করা হত, সেখানে স্বাভাবিকের থেকে বেশি নেওয়া হত। এই অপরাধে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এছাড়া পরিপামে কম দেওয়ার অভিযোগে একটি পাম্পকে জরিমানা করা হয়েছে।

 -বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy