বিজয়নগরে আগুনে পুড়ানো হল প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার অবৈধ জাল

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধ জাল বিক্রি ও উন্মুক্ত জলাশয়ে মাছ শিকার করার অপরাধে দিনব্যাপী মোবাইল কোর্ট ও উপজেলা মৎস্য

2022-08-17T11:50:54+00:00
2022-08-17T11:50:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিজয়নগরে আগুনে পুড়ানো হল প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার অবৈধ জাল
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ১১:৫০ এএম   (ভিজিট : ২৭১)
X

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধ জাল বিক্রি ও উন্মুক্ত জলাশয়ে মাছ শিকার করার অপরাধে দিনব্যাপী মোবাইল কোর্ট ও উপজেলা মৎস্য কর্মকর্তাসহ অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল ও রিং জাল সহ জব্দ করেছে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার জাল।

আজ মঙ্গলবার  (১৬ আগষ্ট) সকালে বিজয়নগর  উপজেলার আমতলীবাজারে একটি দোকানে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩৫০ পাউন্ড কারেন্ট জাল ও ৭টি রিং জাল জব্দ করা হয়।  এ সময় সারোয়ার রহমান (২০) নামে এক দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা সহ এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজয়নগর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও)  এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।

তারপর আনুমানিক বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বভার নিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বিজয়নগর থানা পুলিশের সর্বাত্নক সহযোগিতায় উপজেলার আড়িয়ল বাজারের সন্নিকটে একটা খাল ও উন্মুক্ত জলাশয়ে অভিযান চালিয়ে জগৎ জাল ৩টি ও খড়া জাল ১টি জব্দ করেন। পরে জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদ চত্ত্বরে এনে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও এ এইচ ইরফান উদ্দিন আহমেদের উপস্থিতিতে জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে তা ধ্বংস করা হয়।

দুইটি অভিযানে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার জাল জব্দ করার পর তা ধ্বংশ করা হয়েছে  বলে  নিশ্চিত করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান
 
নির্বাহী অফিসার  এ এইচ ইরফান উদ্দিন আহমেদ দৈনিক বাংলাদেশ বুলেটিন  প্রতিনিধি কে জানান, মাছ হলো আমাদের দেশের জাতীয় সম্পদ। 
গোপন সংবাদের ভিত্তিতে গতকালও বিজয়নগরে অবৈধ কারেন্ট জাল জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলার চান্দুরা ইউনিয়নের রামপুর বাজারে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো: মহররম আলীর দোকানে অবৈধ এবং বিক্রি নিষিদ্ধ ১২৮ পাউন্ড কারেন্ট জাল পাওয়া যায়। যা সাথে সাথে জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

আজ মঙ্গলবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুইটি অভিযানে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার জাল জব্দ করা হয়েছে এবং  তা ধ্বংশ করাও হয়েছে  বলে জানান।

ইউএনও আরো বলেন, কারেন্ট জাল আমাদের মৎস্য সম্পদের জন্য বিরাট হুমকি। কারেন্ট জাল প্রতিহত করতে সকলের সহযোগিতা প্রয়োজন। দেশের মৎস্য সম্পদ বৃদ্ধিতে অবদান রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy