বরিশালে শ্যালকের দায়ের কোপে ভগ্নিপতি নিহত

রহমাতুল্লাহ(পলাশ), হিজলা-বরিশাল

সারাবাংলা

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নে গতকাল ১৬ আগস্ট সোমবার শ্যালক টিপু হাওলাদারের দায়ের কোপে ভগ্নিপতি কেতাব আলী সরদার

2022-08-17T12:20:34+00:00
2022-08-17T12:20:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরিশালে শ্যালকের দায়ের কোপে ভগ্নিপতি নিহত
রহমাতুল্লাহ(পলাশ), হিজলা-বরিশাল
প্রকাশ: বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ১২:২০ পিএম   (ভিজিট : ৩৩২)
X

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নে গতকাল ১৬ আগস্ট সোমবার শ্যালক টিপু হাওলাদারের দায়ের কোপে ভগ্নিপতি কেতাব আলী সরদার (৬০) নিহত হওয়ার ঘটনা ঘটেছে। টিপু হাওলাদার উক্ত এলাকার সিরাজ হাওলাদারের ছেলে।

নিহতের স্ত্রী সাহানারা এবং মেয়ে কনিকা জানান, মঙ্গলবার ১৬ আগস্ট দুপুরে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে চরের জমির মধ্যে ঝগড়ার এক পর্যায়ে দায়ের কোপে উভয়ে আহত হয়। দীর্ঘ সময় কেতাব আলী চরের জমিতেই পড়ে থাকে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে লতা বাজারে চিকিৎসার জন্য নিয়ে গেলে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে টিপুকে চিকিৎসার জন্য প্রথমে মুলাদী হাসপাতাল থেকে বরিশাল প্রেরণ করা হয়।

কাজিরহাট থানার অফিসার ইনচার্জ জুবায়ের ঘটনা স্থানে উপস্থিত হয়ে নিহতের লাশ এবং রক্তমাখা একটি দা উদ্ধার করেন । তিনি জানান উক্ত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী সাহানারা, মেয়ে কনিকা, শাশুড়ি নুরজাহান, নাতি ইমন ও ছোট ভাইয়ের স্ত্রীকে থানায় আনা হয়েছে । পরবর্তীতে মামলার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণকরা হবে।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy