শার্শায় বিজিবির অভিযানে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি

সারাবাংলা

যশোরের শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে ১৬পিস স্বর্ণেরবারসহ জনি (৪০) নামের স্বর্ণ পাচারকারী আটক হয়েছে। সে বেনাপোল পোর্ট

2022-08-17T13:19:19+00:00
2022-08-17T13:19:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শার্শায় বিজিবির অভিযানে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ১:১৯ পিএম   (ভিজিট : ৩১১)
X

যশোরের শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে ১৬পিস স্বর্ণেরবারসহ জনি (৪০) নামের স্বর্ণ পাচারকারী আটক হয়েছে। সে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

বুধবার ( ১৭ আগষ্ট ) সকাল ৯ দিকে শার্শার গোগা সীমান্তে অভিযান চালিয়ে ২১বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা তাকে আটক করেন।

গোগা বিওপি সূত্রে জানা যায়,সীমান্ত দিয়ে বৃহৎ একটি স্বর্ণের চালান পাচার হয়ে যাচ্ছে এমন সংবাদে গোগা ক্যাম্পের বিজিবি সদস্যরা গোগা এলাকার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে জনি নামের ঐ স্বর্ন পাচারকারীকে আটক করা হয়।

পরে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ১৬ পিস স্বর্ণ জব্দ করা হয়। যার ওজন ১কেজি ৮৪৬ গ্রাম। মূল্য প্রায় ১কোটি ৫৩ লাখ টাকা।

২১বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল তানভীর রহমান স্বর্ণ উদ্ধারসহ পাচারকারী আটকের সত্যতা নিশ্চিত জানান,স্বর্ণেরবারসহ আটককৃতকে শার্শা থানায় সোপার্দ করা হয়েছে।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy