আওয়ামীলীগ কর্মীদের আরও শক্তিশালী হয়ে উঠতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

সহিদুল ইসলাম, কালীগঞ্জ (লালমনিরহাট ) প্রতিনিধি

সারাবাংলা

আওয়ামী লীগের কর্মীদের আরও শক্তিশালী হয়ে উঠতে হবে- বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।মঙ্গলবার (১৬ আগস্ট) রাত সাড়ে

2022-08-17T15:20:22+00:00
2022-08-17T15:20:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আওয়ামীলীগ কর্মীদের আরও শক্তিশালী হয়ে উঠতে হবে: সমাজকল্যাণমন্ত্রী
সহিদুল ইসলাম, কালীগঞ্জ (লালমনিরহাট ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ৩:২০ পিএম   (ভিজিট : ২৮৪)
X

আওয়ামী লীগের কর্মীদের আরও শক্তিশালী হয়ে উঠতে হবে- বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

মঙ্গলবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮টায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ও মদাতী ইউনিয়নে এক কর্মীসভায় এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, দেশের মানুষ এখন অনেক শান্তিতে আছে। তাই তাদের (বিএনপি-জামায়াত) মাথা খারাপ। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতেই তারা ষড়যন্ত্র করছে। তাই আমাদের প্রস্তুত থাকতে হবে। বিএনপি-জামায়াতকে কখনোই মাঠে নামতে দেওয়া হবে না।

তিনি বলেন, দেশের উন্নয়ন দেখে বিএনপি নেতারা বর্তমানে জ্বলছে। নতুন করে তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে মাঠে নামতে চায়। তাই আমাদেরও প্রস্তুত থাকতে হবে। তারা যেন মাঠে নামতে না পারে, সেদিকে সবাইকে লক্ষ রাখতে হবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন, দেশের মানুষের কোনো কষ্ট হতে দেবেন না। তাই দেশের মানুষের হতাশ হওয়ার কিছু নেই। দেশের মানুষের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো আমাদের থাকতে হবে।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের আর বেশি দিন সময় নেই। তাই আমাদের নতুন করে প্রস্তুত হতে হবে। কোথায় কী সমস্যা আছে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আওয়ামী লীগের কর্মীদের আরও শক্তিশালী হয়ে উঠতে হবে। তবেই আমরা বিজয় ছিনিয়ে আনতে পারব।  

উক্ত কর্মীসভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও চলবলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান বদি, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, ভোটমারী ইউনিয়ন আ.লীগের সভাপতি গোলজার হোসেন বুসনিয়া, মদাতী ইউনিয়নের আ.লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হিতেন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জুয়েল, সহ-সভাপতি হবিবার রহমান হবি, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান ইউনুছ, যুবলীগের সাধারণ সম্পাদক বাবু রমনী কান্ত রায়, মদাতী ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লবসহ উপজেলার আওয়ামীলীগের নেতাকর্মী।


-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy