দেশব্যাপী বোমা হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল ও কালো পতাকা প্রদর্শন

মো.আজম,রায়পুর (লক্ষ্মীপুর)

সারাবাংলা

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচি

2022-08-17T16:40:51+00:00
2022-08-17T16:40:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দেশব্যাপী বোমা হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল ও কালো পতাকা প্রদর্শন
মো.আজম,রায়পুর (লক্ষ্মীপুর)
প্রকাশ: বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ৪:৪০ পিএম   (ভিজিট : ২৮৯)
X

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেছে যুবলীগ।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে শহরের মজুপুর এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে। এসময় কালো পতাকা প্রদর্শন করা হয়। পরে ঝুমুরের ইলিশ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা।

জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়ার আয়োজনে বিক্ষোভ মিছিল ও কালো পতাকা প্রদর্শন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- সদর থানা ছাত্রলীগের সভাপতি তারেক মাহমুদ, যুবলীগ নেতা রাজু হাসান, দিপু মাহমুদ প্রমুখ।

বক্তারা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ জঙ্গিবাদ মুক্ত হয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকার এ দেশকে জঙ্গিবাদের দেশ বানিয়েছিল। তারা সারাদেশে একযোগে বোমা হামলা চালিয়ে প্রমাণ করেছে তারা এদেশের ভালো চায় না। ১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল তাদের দোসর বিএনপি-জামায়াত বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বারবার মাথা চাড়া দিচ্ছে। তাদের প্রতিহত করতে দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

এদিকে, যুবলীগ নেতা বায়েজিদ ভুঁইয়ার উদ্যোগে বিকেলে লক্ষ্মীপুর-হাইমচর সড়কে একই কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy