কেরানীগঞ্জ মডেল থানা মৎস্যজীবী লীগের উদ্যোগে বিশেষ মোনাজাত ও গণভোজ অনুষ্ঠিত

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

সারাবাংলা

কেরানীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা,

2022-08-17T17:29:53+00:00
2022-08-17T17:29:53+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
শোক দিবস
কেরানীগঞ্জ মডেল থানা মৎস্যজীবী লীগের উদ্যোগে বিশেষ মোনাজাত ও গণভোজ অনুষ্ঠিত
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ৫:২৯ পিএম   (ভিজিট : ৬৭১)
X

কেরানীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গনভোজের আয়োজন করেছে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী মৎস্যজীবী লীগ। 

বুধবার (১৭আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ভাগনা মোড় এলাকায় এই আলোচনা সভা ও ১৫ আগষ্টে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।

কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আবু আলেম মোল্লা রানা এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহীন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ। 

এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি হাজী আফজাল হোসেন ডিপটি ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সভাপতি ইমাম হাসান, ঢাকা জেলা যুব মহিলা লীগের আহবায়ক রেশমা জামান, কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন রনি, কালিন্দী ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদুল ইসলাম বিপ্লব, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক শরীফ গাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ঝুমা আক্তার, দপ্তর সম্পাদক মো. আনোয়ার, মডেল থানা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবিনা হক প্রমুখ। 

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy