সখীপুরে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠিত

সিরাজুস সালেকীন, সখীপুর (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ বেতার কর্তৃক আয়োজিত বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে

2022-08-17T17:38:32+00:00
2022-08-17T17:38:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সখীপুরে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠিত
সিরাজুস সালেকীন, সখীপুর (টাঙ্গাইল)
প্রকাশ: বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ৫:৩৮ পিএম   (ভিজিট : ২৮০)
X

টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ বেতার কর্তৃক আয়োজিত বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক অনুষ্ঠান "তারুণ্যের কণ্ঠ" অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার এ অনুষ্ঠানের আয়োজন করে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম। তারণ্যের কন্ঠ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এ সময় বক্তব্য উপস্থাপন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্ত, সাংবাদিক সাইফুল ইসলাম সানি। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন শিক্ষার্থী তাজরিন, শাকিরা, সুন্নাত, রেজওয়ান, সাদমান প্রমুখ। বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে নানামুখী গুরুত্বপূর্ণ ও সচেতনতামূলক কার্যক্রমের কথা আলোচনা করেন। উপস্থাপক সজীব দত্ত জানান, আগামী ২০ আগস্ট শনিবার রাত ৮ টা ১০ মিনিটে বাংলাদেশ বেতার ঢাকা-ক ও এফএম ১০৬ মেগাহার্টজে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানটি প্রচারিত হবে।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy