আখাউড়ায় ‘আত্মীয়ের’ প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপণ ও রোগীদের মাঝে ফল উপহার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রক্তদানের সংগঠন ‘আত্মীয়’ এর ৫ম বছরে পদার্পন উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য

2022-08-17T18:37:08+00:00
2022-08-17T18:37:08+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় ‘আত্মীয়ের’ প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপণ ও রোগীদের মাঝে ফল উপহার
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ৬:৩৭ পিএম   (ভিজিট : ২৯১)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রক্তদানের সংগঠন ‘আত্মীয়’ এর ৫ম বছরে পদার্পন উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তিকৃত রোগীদের মাঝে মৌসুমী ফল বিতরণ এবং স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি ফুল এবং ফলের গাছ লাগানো হয়।

এসব কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হিমেল খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশন, আত্মীয়ের সংগঠক প্রবাসী মোস্তাক আহমেদ খাদেম টিটু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হান্নান খাদেম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন বেগ শাপলু, সাংবাদিক জালাল হোসেন মামুন, রুবেল আহমেদ, পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম চৌধুরী, আত্মীয়ের সমন্বয়ক সুজন সাহা, আব্দুল করিম চৌধুরী রাসেল, মোঃ রাকিব হাসান, ছাত্রলীগ নেতা দেবাশীষ ঘোষ হৃদয়,  প্রমুখ।

আত্মীয়ের প্রতিষ্ঠাতা সমীর চক্রবর্তী ও সমন্বয়ক সুজন সাহা বলেন, ২০১৮ সালে রক্তদানের উদ্দেশ্যে আত্মীয় সংগঠন প্রতিষ্ঠা করা হয়। এ সংগঠনে দুই সহস্রাধিক সদস্য রয়েছে। ইতিমধ্যে ১০৫৯ জনকে রক্তদান করা হয়েছে। রক্তদান ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক কাজে সংগঠনটি জড়িত রয়েছে। 

পঞ্চম বছর পদার্পন উপলক্ষ্যে ফল বিতরণ এবং বৃক্ষ রোপণ করা হয়েছে। এছাড়াও শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনের ছিন্নমূল মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হবে। তরুনদেরকে রক্তদানে উৎসাহিত করতে মতবিনিময় করা হবে। 

এছাড়া সংগঠনের পক্ষ থেকে ৫ বারের অধিক রক্তাদাতাদের এ বছর থেকে আত্মীয় পদক প্রদান করা হবে।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy