গফরগাঁওয়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপি জামাত জোট সরকারের আমলে দেশব্যাপী সিরিজ বোমা হামলা, বিএনপি ও তার দোসরদের অপপ্রচার-গুজব ও দেশ

2022-08-18T09:30:56+00:00
2022-08-18T09:30:56+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
গফরগাঁওয়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ৯:৩০ এএম   (ভিজিট : ৪২১)
X

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপি জামাত জোট সরকারের আমলে দেশব্যাপী সিরিজ বোমা হামলা, বিএনপি ও তার দোসরদের অপপ্রচার-গুজব ও দেশ বিরোধী অপশক্তি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির উসকানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে পৌর শহরের মধ্যবাজা দলীয় কার্যালয় এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের নেতৃত্বে মিছিল শুরু করে প্রদান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যলয়ের সন্মুখে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল,সহ
সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।

সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন,দেশের সকল রাজনৈতিক হত্যাকান্ড ও সিরিজ বোমা হামলায় বিএনপি-জামাতের হাত ছিলো।ধর্মের দোহাই দিয়ে সারা দেশে সিরিজ বোমা হামলা চালিয়েছিল। বিএনপি-জামায়াত জোট সরকার এ দেশকে জঙ্গিবাদের দেশ বানিয়েছিল।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ জঙ্গিবাদ মুক্ত হয়েছে।

তিনি বিএনপি জামাতকে হুশিয়ারি দিয়ে আরও বলেন,আগামী দিনে সন্ত্রাসী কর্মকান্ড চালানোর চেষ্টা করলে পরিণাম ভয়াবহ হবে।আমরা জননেত্রী শেখ হাসিনার সৈনিক শক্ত হাতে প্রতিহত করবো।


-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy