গলাচিপায় বজ্রপাতে দুইজনের মৃত্যু

সঞ্জিব দাস , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

গলাচিপায় পৃথক এলাকায় বজ্রপাতে দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেল পৌনে চারটার দিকে এই দুর্ঘটনা

2022-08-18T19:03:50+00:00
2022-08-18T19:03:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গলাচিপায় বজ্রপাতে দুইজনের মৃত্যু
সঞ্জিব দাস , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ৭:০৩ পিএম   (ভিজিট : ২৯৭)
X


গলাচিপায় পৃথক এলাকায় বজ্রপাতে দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেল পৌনে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বজ্রপাতে নিহত দুইজন হলেন চরকাজল এলাকার মামুন প্যাদা (৩৮) ও পৌর এলাকার মোস্তফা হাওলাদার (৫০)।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম তাদের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। গলাচিপা থানা ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের উত্তর চরকাজল গ্রামের গনি প্যাদার ছেলে নদীতে মাছ ধরে বাড়ি ফিরছিল। বৃহস্পতিবার বিকেলের দিকে হঠাৎ করে বজ্রবৃষ্টি শুরু হয়। এসময় মামুন বাড়ির কাছে পুকুর পাড়ে আশ্রয় নিলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। অপরদিকে, একই সময় গলাচিপা পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের শান্তিবাগ এলাকার মোস্তফা হাওলাদার কৃষিজমিতে কাজ করছিল। পৌর এলাকার বঙ্গবন্ধু উপশহরে কৃষিকাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তারও মৃত্যু হয়।

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, বজ্রপাতে গলাচিপা উপজেলায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।


-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy