কেন্দুয়ার অধ্যাপক যতীন সরকারের ৮৭তম জন্মদিন পালন

আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আলোকিত সন্তান বাংলা একাডেমি ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত লেখক অধ্যাপক যতীন সরকারের ৮৭তম জন্মদিন উপলক্ষে

2022-08-19T16:37:16+00:00
2022-08-19T16:37:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ার অধ্যাপক যতীন সরকারের ৮৭তম জন্মদিন পালন
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ৪:৩৭ পিএম   (ভিজিট : ৩২৭)
X

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আলোকিত সন্তান বাংলা একাডেমি ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত লেখক অধ্যাপক যতীন সরকারের ৮৭তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত  ৯ টায় কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি সহকারী অধ্যাপক কামরুল কবীর ভূইয়া পল্টুর সভাপতিত্বে রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাক কেন্দুয়া প্রতিনিধি, চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী জিয়াউর রহমান জীবনের সঞ্চালনায় চর্চা সাহিত্য আড্ডার উদ্যোগে রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে কেন্দুয়া উপজেলার আলোকিত সন্তান বাংলা একাডেমি ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত লেখক অধ্যাপক যতীন সরকারের ৮৭তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহিত্যিক মো. নুরুল ইসলাম। 

এ সময় আরো বক্তব্য রাখেন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. লাইমুন হোসেন ভূইয়া,রিপোর্টার্স ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি নেহাল হাফিজ, পালা নাট্যকার সাংবাদিক রাখাল বিশ্বাস,রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তর কেন্দুয়া প্রতিনিধি মামুনুর রশীদ মামুন, রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি দৈনিক ভোরের ডাক  কেন্দুয়া প্রতিনিধি আবুল কাশেম আকন্দ, রিপোর্টার্স ক্লাবের সদস্য আনোয়ার উদ্দিন হীরন, শিক্ষক মোঃ অলি আজাদ, মোঃ রফিকুল ইসলাম, ইমরুল কায়েশ তুহিন সহ স্থানীয় সাহিত্য সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন। 

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy