ডোমারে শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডোমারে সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসবের অন্যতম শ্রীশ্রী কৃষ্ণের আর্বিভাব জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা

2022-08-19T16:47:03+00:00
2022-08-19T16:47:03+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ডোমারে শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ৪:৪৭ পিএম   (ভিজিট : ৪৮৭)
X

নীলফামারীর ডোমারে সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসবের অন্যতম শ্রীশ্রী কৃষ্ণের আর্বিভাব জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ডোমার উপজেলা শাখা এর আয়োজন করেন।

শুক্রবার (১৯ আগস্ট) সকাল এগারোটায় সময় ডোমার কেন্দ্রীয় হরিসভা মন্দির হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় পূজা উৎযাপন পরিষদের আহবায়ক বাবু রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মনোয়ার হোসেন, সাধারন সম্পাদক মনজুরুল হক চৌধুরী,পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা গোরাচাদঁ অধিকারী, রামনিবাস আগরওয়ালা। হিন্দু, বৌদ্ধ ও  খ্রিস্টান  ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন রায় সভাটির সঞ্চালনা করেন।

এছাড়াও শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি খায়রুল আলম বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গনেশ কুমার আগরওয়ালা, যুবলীগের যুগ্ন আহবায়ক রফিকুজ্জামান রুবেল, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ কুমার মুখোপাধ্যায় প্রমুখ।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy