কালীগঞ্জে কর্মীদের সাথে মতবিনিময় সভায় সমাজকল্যাণ মন্ত্রী

সহিদুল ইসলাম, কালীগঞ্জ (লালমনিরহাট)

সারাবাংলা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। মতবিনিময় সভা

2022-08-19T17:00:08+00:00
2022-08-19T17:00:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে কর্মীদের সাথে মতবিনিময় সভায় সমাজকল্যাণ মন্ত্রী
সহিদুল ইসলাম, কালীগঞ্জ (লালমনিরহাট)
প্রকাশ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ৫:০০ পিএম   (ভিজিট : ৩৪৪)
X

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। মতবিনিময় সভা শেষে  ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের ত্রিবার্ষিক কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (১৮ আগষ্ট) রাত ৮ টার দিকে সোনারহাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে  অনুষ্ঠিত সভায় চলবলা ইউনিয়ন আওয়ামী লীগের  সভাপতি বাবু অনিল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চলবলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, জেলা আওয়ামী লীগের সদস্য ও মন্ত্রীর  সহকারী ব্যাক্তিগত কর্মকর্তা মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদিরুজ্জামান, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা চলবলা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদুস, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব, যুগ্ন সম্পাদক হারুনুর রশিদসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy