কেন্দুয়া ভগবান শ্রীকৃষ্ণে জন্মদিন পালন

আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় হিন্দুধর্মের প্রবক্তা ও প্রাণপুরুষ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।দ্বাপর যুগের

2022-08-19T17:07:40+00:00
2022-08-19T17:07:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়া ভগবান শ্রীকৃষ্ণে জন্মদিন পালন
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ৫:০৭ পিএম   (ভিজিট : ৪০৭)
X

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় হিন্দুধর্মের প্রবক্তা ও প্রাণপুরুষ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের  জন্মদিন পালন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

দ্বাপর যুগের শেষদিকে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরা নগরে অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেব দম্পতির ঘরে জন্ম নিয়ে ছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি দুষ্টের দমন আর শিষ্টের পালন কর্তা এবং ধর্মের সংস্থাপনার্থে   এ ধরায় অবতীর্ন হন। 

শুক্রবার (১৯ আগস্ট)  সকাল সাড়ে দশটায়  কেন্দুয়া পূজা উদযাপন পরিষদের উদ্যোগে হরিসভা দূর্গা মন্দির প্রাঙ্গণ থেকে  কেন্দুয়া উপজেলায় হিন্দুধর্মের প্রবক্তা ও প্রাণপুরুষ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের  জন্মদিন পালন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। 

মহবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে্ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ  কেন্দুয়া উপজেলা শাখার আয়োজনে বর্নাঢ্য শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন কেন্দুয়্ পৌরসভার মেয়র মোঃ আসাদুল হক ভুঞা।

বিশেষ অতিথি হিসেবে শোভাযাত্রায় অংশ নেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলী হোসেন পি পি এম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কামরুল হাসান ভুঞা,হরিসভা দুর্গা মন্দির কমিটির সভাপতি ডা. দিলীপ কুমার পোদ্দার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দুয়া উপজেলা কমিটির আহবায়ক অধ্যাপক দুলাল কান্তি চৌধুরী, হরিসভা মন্দির কমিটির  সাধারন সম্পাদক সুসেন সাহা রায়,ও কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া উপজেলা পূজা  উদযাপন পরিষদ  সভাপতি অনিল চন্দ্র ভদ্র ও সাধারন সম্পাদক সজল কুমার সরকার সহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দগণ। 

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy