কালিহাতীতে ভগবান শ্রীকৃষ্ণের পূণ্য জন্মাষ্টমী পালিত

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে ভগবান শ্রীকৃষ্ণের পূণ্য জন্মাষ্টমী পালিত হয়েছে।এ উপলক্ষে শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১১টায়

2022-08-19T17:18:46+00:00
2022-08-19T17:18:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে ভগবান শ্রীকৃষ্ণের পূণ্য জন্মাষ্টমী পালিত
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ৫:১৮ পিএম   (ভিজিট : ৪২৩)
X

নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে ভগবান শ্রীকৃষ্ণের পূণ্য জন্মাষ্টমী পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১১টায় কালিহাতী কেন্দ্রীয় জয়কালী মন্দিরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কালিহাতী কেন্দ্রীয় জয়কালী মন্দিরের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জয়কালী মন্দিরে এসে শেষ হয়।

শোভাযাত্রাটির উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, কালিহাতী কেন্দ্রীয় জয়কালী মন্দিরের সভাপতি সুদীপ কুমার দত্ত মানু, সাধারণ সম্পাদক সমীর সাহা চৌধুরী, উপদেষ্টা গোবিন্দ চন্দ্র সাহা, সহ-সভাপতি সাধন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সুশান্ত ঘোষ সহ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ। শোভাযাত্রায় হিন্দু ধর্মাবলম্বী শত শত নারী-পুরুষ অংশ নেয়।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy