বিএনপি নেতার বিরুদ্ধে মসজিদের দানের টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

মামুন মোল্লা, সাভার (ঢাকা)

সারাবাংলা

ঢাকার সাভারে দুই জুম্মা বারের সাধারণ মানুষের দানের প্রায় ১৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা

2022-08-19T17:22:06+00:00
2022-08-19T17:22:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিএনপি নেতার বিরুদ্ধে মসজিদের দানের টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
মামুন মোল্লা, সাভার (ঢাকা)
প্রকাশ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ৫:২২ পিএম   (ভিজিট : ৪১৫)
X

ঢাকার সাভারে দুই জুম্মা বারের সাধারণ মানুষের দানের প্রায় ১৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা কবির আহমেদ ও স্থানীয় ইউনুস মিয়ার বিরুদ্ধে।

এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছেন মসজিদ কমিটির সাধারন সম্পাদক মনির হোসেন। 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেন মসজিদ কমিটির সাধারন সম্পাদক মো. মনির হোসেন। এর আগে গত ১২ আগস্ট সাভারের ছায়াবিথী বাড্ডা জামে মসজিদ থেকে এই টাকা ছিনিয়ে নেয় তারা।

অভিযুক্ত কবির আহমেদ (৬০) সাভার পৌরসভার সবুজবাগ এলাকার মৃত রওশন আলীর ছেলে ও ওয়ার্ড বিএনপির সভাপতি। অপরজন হলেন একই এলাকার মো. ইউনূস মিয়া (৫৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতি জুম্মা বারে মসজিদে সাধারণ মানুষ দান করে থাকেন। গত ৫ আগস্ট ও ১২ আগস্ট জুম্মা বারে প্রায় ১৭ হাজার টাকা দান করেন সাধারন মানুষ। এই টাকা মসজিদের ইমামের জিম্মায় থাকাকালীন সময়ে তার কাছ থেকে পর্যায়ক্রমে গত ৫ ও ১২ আগস্ট ছিনিয়ে নিয়ে যায় অভিযুক্তরা। পরে জুম্মার ইমাম সাধারণ সম্পাদকের কাছে ফোন করে ঘটনা খুলে বলেন ও বিদ্যুতের মিটারের টাকা শেষ হওয়ায় রিচার্জ করার অনুরোধ করেন। ঘটনা শুনে অভিযুক্তদের কাছে স্থানীয় কাউন্সিলর সানজিদা শারমিন মুক্তার মোবাইল ফোনের মাধ্যমে টাকা ফেরত চাওয়া হয়। কিন্তু তারা সন্তোষজনক উত্তর না দিয়ে ফোন রেখে দেয়।

মসজিদ কমিটির সাধারন সম্পাদক মনির হোসেন বলেন, বিবাদীরা এখন অবধি মসজিদের দান বাক্সের টাকা ফেরত না দেওয়ায় এলাকার লোকজনদের ঘটনা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করি।

এব্যাপারে অভিযুক্ত কবির আহমেদ বলেন, দুই সপ্তাহের টাকা ভাই আমি হাত দিয়ে ধরি নাই, তবে টাকা আছে। টাকা আমরা স্লিপ করে থুয়ে দিছি। গত ৫ আগস্ট ৮ হাজার ৬০০ টাকা ও ১২ আগস্ট ৯ হাজার ২০০ সামথিং টাকা উঠেছে। এই টাকাটা কার কাছে আছে এটা আমি বলতে পারবো না। আপনি সংবাদ করেন, যা ইচ্ছা করেন।

অপর অভিযুক্ত ইউনুস বলেন, এই টাকাটা মসজিদেই রয়েছে। মসজিদের মিটারে টাকা ছিল না এটা আমাকে জানিয়েছিল। আমি সাধারণ সম্পাদকের সাথে কথা বলতে বলেছি। এসব কথা আপনি বর্তমান সভাপতির সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। তবে সভাপতির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম বলেন, এ ধরনের একটি অভিযোগ দায়ের হয়েছে। এব্যাপারে তদন্ত চলমান রয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy