হরিরামপুর শ্যামল নিসর্গের ‘শ্যামল গ্রাম প্রকল্পের’ শুভ উদ্বোধন

আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ)

সারাবাংলা

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার পরিবেশ বান্ধব সংগঠন হরিরামপুর শ্যামল নিসর্গের ‘শ্যামল গ্রাম প্রকল্প’ কার্যক্রমের শুভ উদ্বাধন করা হয়।১৯

2022-08-19T17:26:29+00:00
2022-08-19T17:26:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হরিরামপুর শ্যামল নিসর্গের ‘শ্যামল গ্রাম প্রকল্পের’ শুভ উদ্বোধন
আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ)
প্রকাশ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ৫:২৬ পিএম   (ভিজিট : ৩৫৭)
X

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার পরিবেশ বান্ধব সংগঠন হরিরামপুর শ্যামল নিসর্গের ‘শ্যামল গ্রাম প্রকল্প’ কার্যক্রমের শুভ উদ্বাধন করা হয়।

১৯ আগস্ট শুক্রবার সকালে উপজেলার বয়ড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে এই প্রকল্পের প্রথম পর্যায়ের শুভ উদ্বাধন করেন প্রবীণ সমাজসেবক মোঃ আজহার উদ্দিন ও পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এবং পদ্মা পাড়ের সক্রিস খ্যাত বাবু হরিপদ সুত্রধর। প্রথম দিন প্রতিটি বাড়ি গিয়ে বিভিন্ন প্রকার ফুল ও ফলের গাছ রোপণ করা হয়েছে।

প্রতিটি বাড়ি গিয়ে বৃক্ষরোপণের পাশাপাশি সবাইকে পরিবেশ নিয়ে সচেতন করতে  হরিরামপুর শ্যামল নিসর্গ  "শ্যামল গ্রাম প্রকল্প" এর কার্যক্রম শুরু করে বলে সাংগঠনিক সূত্রে জানা যায়। এই প্রকল্পের অধীনে আন্ধারমানিক গ্রাম পাইলট প্রকল্পটি তিনটি পর্যায়ে বাস্তবায়ন করা হবেও জানা যায়।
 
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হরিরামপুর শ্যামল নিসর্গের সাধারণ সম্পাদক প্রণব পাল, আইন ও বিচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৈয়বুল আজহার, পাইলট প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক আনন্দ সরকার, সমন্বয়ক জসীম উদ্দীন আহ্ম্মেদ,ইকবাল হোসেন,মীর নাদিম,সহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy