যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ির পানছড়িতে বেলায়েত হোসেন(৫২) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার(১৮ আগস্ট) রাত ১১টার দিকে ফেনী জেলার

2022-08-19T18:08:13+00:00
2022-08-19T18:08:13+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ৬:০৮ পিএম   (ভিজিট : ৪২৪)
X

খাগড়াছড়ির পানছড়িতে বেলায়েত হোসেন(৫২) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করেছে পুলিশ।  

বৃহস্পতিবার(১৮ আগস্ট) রাত ১১টার দিকে ফেনী জেলার ছাগলনাইয়া এলাকা হতে তাকে আটক করা হয়। 

আটক বেলায়েত ফেনী সদর থানাধীন নৈরাজপুর গ্রামের মৃত শামসুল ইসলামের ছেলে। তার সাবেক ঠিকানা ভাই ভাই স্টোর পানছড়ি বাজার।

জানা যায়, বেলায়েত হোসেনের নামে ২০০৬ সালের ২৭মে পানছড়ি থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইন এর ৭/৯(১)/৩০ ধারায় একটি মামলা দায়ের হয়। উক্ত মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬মাসের সাজা প্রদান করে।

পানছড়ি থানা সূত্রে জানা যায়, দীর্ঘ বছর ধরে বেলায়েত গা ঢাকা দিলেও পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আনচারুল করিমের দিক নির্দেশনায় থানার চৌকস অফিসার এসআই অনিক, এএসআই কামরুল ও এএসআই মঞ্জুর ছাগলনাইয়া থানায় সফল একটি অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়।

পানছড়ি থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে আজ শুক্রবার কোর্টে প্রেরণ করা হয়েছে।
 
-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy