বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ১১ জেলে নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

বঙ্গোপসাগরে কক্সবাজার নাজিরারটেক চ্যানেলে মাছ ধরার ট্রলার ডুবে ১১ জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় ট্রলারে

2022-08-19T19:10:37+00:00
2022-08-19T19:10:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ১১ জেলে নিখোঁজ
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ৭:১০ পিএম   (ভিজিট : ২৮৯)
X

বঙ্গোপসাগরে কক্সবাজার নাজিরারটেক চ্যানেলে মাছ ধরার ট্রলার ডুবে ১১ জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় ট্রলারে থাকা ১৮ জন জেলের মধ্যে ৭ জনকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটেছে বলে প্রথমে জানান ট্রলার-মালিক জাকির হোসেনের বড় ভাই জামাল হোসেন।

জামাল আরও জানান, সাগর থেকে ফেরার পথে সাগর উত্তালের কারণে জাকির হোসেনের এফবি মায়ের দোয়া ফিশিং ট্রলারটি ডুবে যায়। এতে ৭ জনের খোঁজ পেলেও এখন পর্যন্ত ১১ জন নিখোঁজ রয়েছেন।

বিষয়টি জানতে চাইলে নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে আমরা খবর পেয়েছি। আমাদের একটি টিম ঘটনাস্থলে রওনা দিয়েছে। বিস্তারিত জেনে পরে জানানো হবে।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy