নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম

সারাবাংলা

কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।এ উপলক্ষে শুক্রবার সকালে পুরাতন শহরের

2022-08-19T19:19:28+00:00
2022-08-19T19:19:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
প্রকাশ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ৭:১৯ পিএম   (ভিজিট : ৩৮৮)
X

কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। 

এ উপলক্ষে শুক্রবার সকালে পুরাতন শহরের দাদামোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে জেলা স্বেচ্ছাসেবকদল। শহর প্রদক্ষিন শেষে পরে দুপুরে আমিন মোক্তার পাড়াস্থ জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল। এছাড়াও বক্তব্য দেন জেলা কৃষকদলের আহবায়ক খলিলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক এনামুল হক এনা, সদস্য সচিব আরমান হোসেন, যুগ্ম আহবায়ক আরিফ হোসেন কাজল, যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy