প্রকাশ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ৭:২২ পিএম (ভিজিট : ৩৩৭)

X
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শুক্রবার সকালে বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার-৫ নবীনগর আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুর রাজ্জাক খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামীলীগের সদস্য গোলাম শাহরিয়ার বাদল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট সুজিত কুমার দেব, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, জেলা যুবলীগের সভাপতি এডভোকেট মাহবুবুল আলম খোকন, সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস, বিদ্যাকুট ইউপি চেয়ারম্যান মো. জাকারুল হক, পিন্টু কুমার ভদ্র, অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিদ্যাকুট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন বাবু।
আলোচনাসভা শেষে ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধুসহ সকল শহিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
-বাবু/ফাতেমা