প্রকাশ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ৭:২৩ পিএম (ভিজিট : ২৯৪)

X
শহীদ বুদ্ধিজীবি জহির রায়হান এর ৮৭ তম জম্ম দিন উপলক্ষে উদ্দিপন এর আয়োজনে উপজেলার নবাবপুর ইউনিয়নের মজুপুর গ্রামে তাঁর স্মৃতি বিজড়িত নিজ বাড়িতে শুক্রবার সকালে 'ফ্রি' মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শহীদ জহির রায়হানের ছোট ভাই এম সাইফুল্লাহ'র সভাপতিত্বে ও আক্তার মাহামুদ শামিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব।
বিশেষ অতিথি ছিলেন উদ্দীপন সোনাগাজী শাখার ব্যবস্থাপক আবদুল্লাহ আল নোমান। এসময় জহিরুল হক খাঁন সজীব, আব্দুল গফুর মেম্বার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন মেডিসিন ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার সাহেদা। মেডিক্যাল ক্যাম্পে শতাধিক বয়স্ক,অসুস্থ জনসাধারন ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।
-বাবু/ফাতেমা