পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ - আসাদুজ্জামান

রফিকুল ইসলাম সান, (বেড়া) পাবনা

সারাবাংলা

পাবনা জেলা পুলিশের মাসিক কল্যান সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ আগস্ট পুলিশ সুপার

2022-08-20T10:15:01+00:00
2022-08-20T10:15:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ - আসাদুজ্জামান
রফিকুল ইসলাম সান, (বেড়া) পাবনা
প্রকাশ: শনিবার, ২০ আগস্ট, ২০২২, ১০:১৫ এএম   (ভিজিট : ৪২৬)
X


পাবনা জেলা পুলিশের মাসিক কল্যান সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ আগস্ট পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএমের সভাপতিত্ব প্রথমে জেলা পুলিশ লাইনস শহীদ এএসআই আবদুল জলিল মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যান সভা ও পরবর্তীতে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জুলাই মাসে সকল থানার ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার, মামলা নিস্পত্তি সংক্রান্তে নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার পাবনা।

এছাড়া উপস্থিত সকলকে জনগনের পাশে দাড়িয়ে তাদেরকে ন্যায়বিচার প্রদানে আরো সক্রিয়ভাবে কাজ করার জন্য আহবান জানান তিনি। সভার শুরুতে গত মাসে বিভিন্ন পর্যায়ে  সাফল্য অর্জনের স্বীকৃতি স্বরুপ ১৩ জন পুলিশ সদস্যকে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার।

এতে শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয় রোকনুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, (অতিরিক্ত দায়িত্বে ঈশ্বরদী সার্কেল) পাবনা। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন আসাদুজ্জামান আসাদ, অফিসার ইনচার্জ, বেড়া মডেল থানা। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব শেখ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি), জনাব কল্লোল কুমার দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার, বেড়া সার্কেল, জনাব আরজুমা আকতার, সহকারী পুলিশ সুপার, এসএএফ, জনাব সজীব শাহরীন সহকারী পুলিশ সুপার চাটমোহর সার্কেল, জনাব রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার, সূজানগর সার্কেল, পাবনা জেলার সকল থানার অফিসার ইনচার্জ গন, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, পাবনা, ডিআইও-১ জেলা বিশেষ শাখা, পাবনা , কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই পাবনা সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy