কেন্দুয়ায় বজ্রপাতে কৃষক নিহত

আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাছ ধরতে গিয়ে আকস্মিক বজ্রপাতে কৃষক নিহত হয়েছে।শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টায় কেন্দুয়ায় বিলে

2022-08-20T11:06:06+00:00
2022-08-20T11:06:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় বজ্রপাতে কৃষক নিহত
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ আগস্ট, ২০২২, ১১:০৬ এএম   (ভিজিট : ৩১০)
X

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাছ ধরতে গিয়ে আকস্মিক বজ্রপাতে কৃষক নিহত হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টায় কেন্দুয়ায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সাইদুর রহমান (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়,  সাইদুর রহমান উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা মধ্যপাড়া গ্রামের  মৃত আবুল হাসেমের ছেলে।

সন্ধ্যায় গ্রামের পেছনে কাইল্যাইন বিলে নৌকা নিয়ে মাছ ধরতে যান সাইদুর রহমান সহ আরো ২/৩ জন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আকস্মিক বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। বজ্রপাত থামলে, সাথে থাকা স্বজনরা খোঁজতে গিয়ে বজ্রপাতে আক্রান্ত অবস্থায় পানির উপর তাকে ভাসতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইদুর রহমানকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ১১ নং চিরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এনামুল কবীর খান বজ্রপাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত কৃষক সাইদুর রহমান সহ আরো ২/৩ জন সন্ধ্যায় মাছ ধরতে নিজ গ্রামের পিছনে নৌকা নিয়ে কাইল্যাইন বিলে মাছ ধরতে যায়, আকস্মিক বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। বজ্রপাত থামলে সঙ্গীরা তাদের বন্ধুকে খোঁজতে গিয়ে বজ্রপাতে আক্রান্ত অবস্থায় পানির উপর তাকে ভাসতে দেখেন। অন্যরা আলাদা নৌকায় ছিল বলে তাদের কোন সমস্যা হয় নাই। বজ্রপাতে আক্রান্ত সাইদুর রহমানকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন সন্ধায় বিলে বজ্রপাতের শিকার হন সাইদুর রহমান। এ ব্যাপারে কেন্দুয়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy