হাতীবান্ধায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
হাতীবান্ধা(লালমনিরহাট)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ আগস্ট, ২০২২, ২:২৬ পিএম (ভিজিট : ২৭৪)

X
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আবিদা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২০ আগস্ট) সকালের দিকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকায় নিজ বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবিদা ওই এলাকার একরামুল হকের মেয়ে।
এ সময় সবার অজান্তে সে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
-বাবু/শোভা