চাল কিনুম না নুন কিনুম? সংসারের খরচ যেন ভয়ঙ্কর দানব

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

জ্বালানি তেলের দাম বৃদ্ধির যে উত্তাপ তা শুরু থেকেই প্রতিটি সংসারে পড়তে শুরু করেছে। এবার এ উত্তাপ যে

2022-08-20T14:53:40+00:00
2022-08-20T14:53:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাল কিনুম না নুন কিনুম? সংসারের খরচ যেন ভয়ঙ্কর দানব
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ আগস্ট, ২০২২, ২:৫৩ পিএম   (ভিজিট : ৪০৪)
X


জ্বালানি তেলের দাম বৃদ্ধির যে উত্তাপ তা শুরু থেকেই প্রতিটি সংসারে পড়তে শুরু করেছে। এবার এ উত্তাপ যে আরও বাড়লো। সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতেও চালের বাজার অস্থির হয়ে পড়েছে। সব ধরনের চাল কেজিতে বেড়েছে ৬ থেকে ৮ টাকা। এমন দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন নিম্ন মধ্যবিত্ত ও মধ্য আয়ের মানুষ। মানুষের ভাবনায় খরচ যেন এখন ভয়ঙ্কর দানব।

আখাউড়া পৌর শহরের কলেজ পাড়া এলাকার মোঃ দুলাল মিয়া পৌর শহরে রিকশা চালান। শনিবার সকালে দুলাল মিয়া বলেন, আর পারছি না রে ভাই। কি যে করি। তিন মেয়ে আর বউ নিয়ে আমরা সংসার। সারাদিন রিকশা চালিয়ে ৫০০ টাকা আয় হয়। এ টাকা দিয়ে চাল কিনুম(ক্রয়) না নুন কিনুমরে ভাই।

সংসারের হিসাব দিতে গিয়ে দুলাল মিয়া জানান, মাসে আয় ১৩-১৪ হাজার টাকা। দুই মেয়ে স্কুলে আর এক মেয়ে মাদ্রাসায় পড়ে। তাদের পিছনেই মাসে ৫ থেকে ৬ হাজার যায়। বাচ্ছারাসহ নিজেদের কিছু ঔষধ লাগে। সবমিলি ওষুধের পিছনে মাসে খরচ যাচ্ছে ২ হাজার টাকা। আর বাকি থাকে ৫-৬ হাজার টাকা। কি যে করি। চালের দাম যা বাড়ছে। বিদ্যুৎ বিল, তরকারি, তেল, নুন, মরিচ খরচ তো সবই বাড়ছে।

কলেজ পাড়ার আরেক বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ ফরিদ উদ্দিন বলেন আগে থেকেই সংসারে টানাটানি। এখন চালের দাম বাড়ায় হতাশা ঘিরে ধরেছে। সব কিছুর দাম বাড়ছে কি যে করি। ভাবনায় কিছু আসছে না। মাসে ৬ হাজার ৩০০ টাকা বেতনে ভাড়া বাড়িতে থেকে আর চলতে পারছি না।পরিবারের অনেক চাহিদা থাকে যা মিঠাতে পারি না, দুই ছেলে আর এক মেয়ে নিয়ে আমার সংসার মেয়ে এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছে অভাবের সংসার তাই ডিগ্রিতে ভর্তি করাতে পারছি না। আমার মেয়েটি টিউশনি করে আমার সংসারে সহযোগিতা করে। দুই ছেলের একজন এইচএসসি আর অন্য জন এসএসসি পাস করেছে। এখন তাদের পড়াশোনাও বন্ধ রয়েছে।

বিক্রেতাও তেলের দাম বৃদ্ধির কথায় বলছেন। আখাউড়া বড় বাজার এলাকার চাল ব্যবসায়ী মোঃ আফু মিয়া বলেন, স্থানীয় বাজারে চালের দাম হু হু করে বাড়ছে। বিভিন্ন মিলের ৫০ কেজির চালের দাম ছিল ২ হাজার ৩০০ টাকা। বর্তমানে নেয়া হচ্ছে ২ হাজার ২৬৫০ থেকে ২৭০০ টাকা। খুচরা বাজারে প্রতিটি চাল (৫০ কেজি) বস্তায় দাম বেড়েছে সাড়ে তিন'শ থেকে ৪০০ টাকা। তিনি বলেন, তেলের দাম বৃদ্ধিতে এতটা বাড়ার কথা নয়। বাজার তদারকিতে কোনো ব্যবস্থা না থাকায় যে যার মতো দাম হাঁকাচ্ছেন। এতে চরম বিপাকে পড়ছেন সাধারণ মানুষ।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy