নেত্রকোনা-৩ আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

সোহেল খান দূর্জয় নেত্রকোনা প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন কে পাচ্ছেন,তা নিয়ে এখন থেকেই

2022-08-20T15:02:32+00:00
2022-08-20T15:02:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেত্রকোনা-৩ আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
কে হচ্ছেন নৌকার মাঝি তা নিয়ে এখন থেকেই চলছে জল্পনাকল্পনার মহাউৎসব
সোহেল খান দূর্জয় নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ আগস্ট, ২০২২, ৩:০২ পিএম   (ভিজিট : ২২২৮)
X


নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন কে পাচ্ছেন,তা নিয়ে এখন থেকেই চলছে সর্ব মহলে জল্পনাকল্পনা।আওয়ামী লীগের প্রার্থী নিয়ে এখানে নানা জল্পনা-কল্পনার সূত্রপাত হয়েছে। কারণ,এই আসনে ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিএনপির প্রার্থী মরহুম নুরুল আমিন তালুকদার ও তার মৃত্যুর পর এই আসনে উপনির্বাচনে তার সহধর্মিণী খাদিজা আমিন তালুকদার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এই হিসেবে এই গুরুত্বপূর্ণ আসনটিতে যেই আসবেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে থাকে এখানে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে বলে মনে করছেন এই আসনের সাধারণ ভোটাররা। জানা গেছে, দেশবরেণ্য কবি সাহিত্যিক ও বাউলের আসন খ্যাত এই আসনটি দুইটি উপজেলা নিয়ে গঠিত এ আসনে আওয়ামী লীগ-বিএনপি দু’দলই শক্তিশালী।

আরোও জানা যায়, ২০০৮ সাল থেকে এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত লাভ পায়, এবং এখন পর্যন্ত এই আসনটি আওয়ামী লীগের দখলে রয়েছে, ২০০৮ সালে এই আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনজুর কাদের কুরাইশী, ২০১৩ সালে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু, এবং ২০১৮ সালে এই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল মনোনয়ন পেয়ে নির্বাচিত হন, এই হিসেবে এই আসনটি সহ নেত্রকোনার পাঁচটি আসনেই আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হ্যাটট্রিক করেন।

এই আসনের বর্তমান এমপি অসীম কুমার উকিল দলের নেতা-কর্মীদের সঙ্গে তেমন যোগাযোগ না থাকা এবং দুটি উপজেলাতেই উন্নয়নের তেমন কোন কর্মকান্ড না হওয়ায় এতে করে সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীরা হতাশ হয়েছেন। বিগত কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের কাউন্সিলের দলের ত্যাগী নেতাদের স্হান না হওয়া এবং কিছু হাইব্রিড মাইম্যান দলের গুরুত্বপূর্ণ স্হানে জায়গা হওয়ায় দলের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ২০০৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এই আসনে সংসদ নির্বাচনেও এর প্রমাণ মিলেছে। এই আসনে আওয়ামী লীগের প্রার্থীরা খুবেই শক্তিশালী প্রার্থী বারবার প্রমাণ মিলেছে ভোটের ময়দানে, এতে কোনো সন্দেহ নেই। বারবারের বিজয়ের ইমেজকে কাজে লাগিয়ে কঠিন লড়াইয়ে অবতীর্ণ হবেন এই আসনের আওয়ামীলীগের প্রার্থী যিনি আসবেন। ২০১৮ সালে সংসদ নির্বাচনে অসীম কুমার উকিল মনোনয়ন পাওয়ার খবরে তখন থেকেই আরও চাঙ্গা হয়ে উঠে দলটির তৃণমূল নেতাকর্মী। 

এদিকে এই আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্যে এখন থেকেই আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন যারা। তারা হলেন এই আসনের বর্তমান এমপি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল,দলের একাংশ নেতাকর্মীদের সংঙ্গে আন্তরিকতা ভাল সম্পর্ক, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ও দলের মনোনয়ন প্রত্যাশী।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন খুবেই চ্যালেঞ্জিং হবে বলে নির্বাচন বিশ্লেষকদের ধারণা।নেত্রকোনা-৩ আটপাড়া-কেন্দুয়া আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ক্ষমতাসীন দল আওয়ামীলীগের প্রার্থী হিসেবে এখন থেকেই যাদের নাম শুনা যাচ্ছে সর্বত্র মহলে তারা হলেনঃ এই আসনের বর্তমান এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, এই আসনের সাবেক এমপি মঞ্জুর কাদের কোরাইশী, এই আসনের সাবেক এমপি ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু, বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী ও ঢাকা বারের সাবেক সফল সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সাইদুর রহমান মানিক, আটপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং দুইবারের আটপাড়া উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান হাজ্বী খায়রুল ইসলাম,কেন্দ্রীয় কৃষকলীগ নেতা সামসুল কবীর খান,কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এড.এম এ মতিন, তারা সকলেই আওয়ামী লীগের হেব্বিওয়েট নেতা এই আসনের আওয়ামীলীগের প্রাণ, তারা সকলেই এমন নেতা যে, আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে যেকোনো সময় নিজের প্রাণ দিতে ও ধিদাবোধ করবেন না। তাদের মধ্যে দুই জনের বাড়ি আটপাড়া উপজেলায় আর অন্যদের বাড়ি কেন্দুয়া উপজেলায়।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে এই আসনের বর্তমান সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলের সাথে কথা বললে তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী, প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যদি চান আমাকে এই আসনে মনোনয়ন দিয়ে আবার পাঠাবেন তাহলে আমি আবার এই আসনের জনগণের সেবা করার সুযোগ পাবো, আর যদি তিনি আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে এই আসনে মনোনয়ন দেন তাহলে যাকে তিনি মনোনয়ন দিবেন আমি তার পক্ষ হয়ে শেখ হাসিনার একজন কর্মী হয়ে আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট চাইবো, নৌকা মার্কা স্বাধীনতার নৌকা মার্কা বিজয়ের মার্কা তাই এই আসনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত।

এই আসনের আওয়ামীলীগের সাবেক এমপি মঞ্জুর কাদের কোরাইশী বলেন, আমি এই আসনের এমপি ছিলাম, আমার আমলে এই আসনের উন্নয়ন হয়েছে দৃশ্যমাণ, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি আবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নৌকা প্রত্যাশী। এখন সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার। তিনিই সিদ্ধান্ত নিবেন কাকে পাঠাবেন, আপার সিদ্ধান্তই সিদ্ধান্ত তিনি যাকেই পাঠাবেন নৌকা দিয়ে আমি আওয়ামীলীগের একজন কর্মী হয়ে তার সাথেই থাকবো।

এই আসনের আওয়ামীলীগের সাবেক এমপি ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু বলেন, আমি এই আসনের সাবেক এমপি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার কাছে আমি আবার নৌকা প্রত্যাশী, আমি আওয়ামীলীগের একজন কর্মী হিসেবে মাঠে কাজ করে যাচ্ছি, আপার সিদ্ধান্তই সিদ্ধান্ত আপা তাকেই এই আসনে মনোনয়ন দিয়ে পাঠাবেন আমি সহ আমার সকল কর্মীরা নৌকার বিজয় নিশ্চিত করতে তার পক্ষে মাঠে কাজ করবো।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দুটি উপজেলাতেই তিনি ভালো মানুষ হিসেবে পরিচিত হেব্বিওয়েট প্রার্থী বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী ও ঢাকা বারের সাবেক সফল সভাপতি বীর মুক্তিযোদ্ধা বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ কমিটির সদস্য, এডভোকেট সাইদুর রহমান মানিক বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী আমি আওয়ামী লীগের কর্মী, আমি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে নৌকার মনোনয়ন প্রত্যাশী, আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একজন ব্যক্তিকে নৌকার মনোনয়ন দিয়ে আটপাড়া কেন্দুয়া আসনের সাধারণ জনগণের মাঝে পাঠাবেন যিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার স্বপ্ন দেখেন। এই আশায় বুক বেদে আছেন এই আসনের সর্বস্তরের জনগণ।

আটপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং দুইবারের আটপাড়া উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান হাজ্বী খায়রুল ইসলাম বলেন, আমি একজন জনপ্রতিনিধি আমি একজন জনপ্রতিনিধি হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আটপাড়া ও কেন্দুয়া-৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী, আমি মুক্তিযোদ্ধার সন্তান আমার পিতা এই আসনের সাবেক গণপরিষদ সদস্য ছিলেন, এই আসনে আমার পিতার অবদান রয়েছে অনেক, সেই সুবাদেই আমি আওয়ামী লীগের একজন কর্মী হয়ে বারবার নৌকার বিজয় নিশ্চিত করেছি, আমি আটপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দুইবার নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয়ী হয়েছি।এলেই ধারাবাহিকতায় আমি এই আসনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী।

কেন্দ্রীয় কৃষকলীগ নেতা সামসুল কবীর খান বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী আমি আওয়ামী লীগের সৈনিক, আমি বিশ্বাস করি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার রাজনীতিকে তিনি কখনো মানুষ চিনতে ভুল করেন না,তাই আমি আত্মবিশ্বাসী ও মনোনয়ন প্রত্যাশী, এই আসনের জনগণের রায় সঠিক পক্ষেই আসবে এবং আপা সেই রায়কেই সমর্থন দিয়ে যাকেই মনোনয়ন দিয়ে পাঠাবেন আমি তার পক্ষেই কাজ করবো।

কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এড.এম এ মতিন বলেন, আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রত্যাশী, আমি আওয়ামীলীগের একজন কর্মী হিসেবে মাঠে কাজ করে যাচ্ছি, বাকিটা আপার সিদ্ধান্ত আর আপার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত আপা কখনো ভুল সিদ্ধান্ত নিবেন না।

এখন থেকেই এই আসনে চলছে নানান জল্পনাকল্পনা কে হচ্ছেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী, চায়ের দোকান থেকে পাড়া মহল্লায় চলছে নানান গুঞ্জন কে হচ্ছেন এই আসনের আগামী দ্বাদশ জাতীয় সংসদ সদস্য। এখন থেকেই এই আসনের নির্বাচনীয় মাঠ সরগরম হয়ে উঠেছে।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy