প্রকাশ: শনিবার, ২০ আগস্ট, ২০২২, ৩:১৬ পিএম (ভিজিট : ২১২)

X
বৃক্ষপ্রাণে প্রকৃতি-পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ' এই শ্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় শহরের মোক্তারপাড়া কালেক্টরেট মাঠে মেলার উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
এসময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, পৌরসভা মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা এ কে এম রুহুল আমীনসহ আরো অনেকে।
এর আগে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে মোক্তারপাড়া মাঠ থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে কালেক্টরেট গিয়ে শেষ হয়। সেখানে বৃক্ষমেলার ফিতা কাটেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী।
-বাবু/শোভা