কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি :

সারাবাংলা

কুমিল্লার মুরাদনগরে বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।শনিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার বাংগরা বাজার থানার এলখাল

2022-08-20T15:16:02+00:00
2022-08-20T16:57:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি :
প্রকাশ: শনিবার, ২০ আগস্ট, ২০২২, ৩:১৬ পিএম  আপডেট: ২০.০৮.২০২২ ৪:৫৭ পিএম  (ভিজিট : ২৭৫)
X

কুমিল্লার মুরাদনগরে বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। 

শনিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার বাংগরা বাজার থানার এলখাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, এলখাল গ্রামের হোসনেয়া বেগম (৬০), তারা মিয়া (৩০) ও রিফাত হোসেন (৮)।

স্থানীয়রা জানায়, দুপুর দেড়টার দিকে এলখাল গ্রামের হোসনেয়ারা বেগমের নাতি রিফাত হোসেন বাড়ির পাশের একটি জমিতে শাক তুলতে যায়। ওই জমিতে বিদ্যুৎ লাইনের একটি তার ছিঁড়ে রিফাতের ওপর পড়ে। এতে সে বিদুৎপৃষ্ট হয়ে চিৎকার দিলে হোসনেয়রা উদ্ধার করতে গিয়ে বিদ্যুতের তারে আটকে যায়। এ সময় মা ও ভাগিনাকে উদ্ধারের জন্য তারা মিয়া গিয়ে আটকে যায়। এতে ঘটনাস্থলে তারা মারা যান।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাবু/এসএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy