নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে সপ্তাহব্যাপী (২০-১৬ আগস্ট) বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার

2022-08-20T15:46:49+00:00
2022-08-20T15:46:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: শনিবার, ২০ আগস্ট, ২০২২, ৩:৪৬ পিএম   (ভিজিট : ২৭১)
X


‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে সপ্তাহব্যাপী (২০-১৬ আগস্ট) বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ নড়াইলের আয়োজনে শনিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি র‌্যালি শুর হয়ে জেলা শিল্পকলা একেডেমি চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

পরে আলোচনা সভায় সামাজিক বন বিভাগের যশোর বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি শরীফ মুনির হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও স্টল পরিদর্শন করেন অতিথিরা।

জানা গেছে, মেলায় এ বছর ফলজ, বনজ, ঔষধি গাছের ১৫টি স্টল বসেছে। সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে চারা প্রদর্শন ও বিক্রি চলবে।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy