ডোমারে চাঁদা না পেয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ কর্মীর উপর হামলা

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

মিথ্যা অপবাদ দিয়ে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী করে, চাঁদার টাকা না পেয়ে অবশেষে পল্লী সঞ্চয় ব্যাংকের (একটি

2022-08-20T15:50:32+00:00
2022-08-20T15:50:32+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ডোমারে চাঁদা না পেয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ কর্মীর উপর হামলা
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ আগস্ট, ২০২২, ৩:৫০ পিএম   (ভিজিট : ২৯৬১)
X


মিথ্যা অপবাদ দিয়ে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী করে, চাঁদার টাকা না পেয়ে অবশেষে পল্লী সঞ্চয় ব্যাংকের (একটি বাড়ী একটি খামার প্রকল্প) সনাতন রায় নামে এক মাঠ কর্মীর উপর হামলা করা হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) রাতে উপজেলার বোড়াগাড়ী বাজারস্থ চামারপাড়া মোড়ে উক্ত ঘটনাটি ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয়রা আহত সনাতনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। ওইদিন রাতেই আহত সনাতনের বাবা সুবাশ চন্দ্র রায় বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আহত সনাতন রায় মটুকপুর খামার পাড়ার সুবাশ চন্দ্র রায়ের ছেলে এবং ডোমার পল্লী সঞ্চয় ব্যাংকে কর্মরত ও পাঙ্গাঁ মটুকপুর ইউনিয়নের দায়িত্বে রয়েছেন।

হামলাকারীরা উপজেলার পূর্ব বোড়াগাড়ী সরকার পাড়ার গনেশ ঋষি ছেলে সুকুমার ঋষি(৩৫), সুকুমার ঋষির বাবা গনেশ ঋষি(৬০) এবং মটুকপুর মনিহারী পাড়ার মৃত নগেন চন্দ্র রায়ের ছেলে বিলাশ রায়(৪৫), ও মৃত আজিজার রহমানের ছেলে লাজু ইসলাম(৫০)।

অভিযোগ সূত্রে জানাযায়, শুক্রবার রাতে ঋনের টাকা আদায় করে বোড়াগাড়ী বাজারস্থ চামারপাড়া মোড়ে জৈনেক সোহাগের চায়ের দোকানে বসে আদায়কৃত টাকা হিসাব করার সময় স্থানীয় সুকুমার ঋষি, গনেশ ঋষি, বিলাশ রায় ও লাজু ইসলাম হাতে লোহার এ্যাঙ্গেল, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে সনাতনের উপর অতর্কিত হামলা চালায়। হামলার এক পর্যায়ে মাঠ কর্মী সনাতনের প্যান্টের পকেটে থাকা আদায়কৃত এক লক্ষ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।

এসময় প্রাণ বাচাঁতে সনাতন চিৎকার করতে থাকলে, সোহাগের চায়ের দোকানের পাশ্ববর্তী পানের দোকানদার বাছেত আলীসহ অন্যান্যরা এগিয়ে গিয়ে তাকে রক্ষা করে। পানের দোকানদার বাছেত আলী জানান, চিৎকার শুনে আমি হোটের ভিতরে গিয়ে দেখি সেখানে সুকুমার ঋষিকে লোহার এ্যাঙ্গেলসহ উপস্থিত জনতা আটক করে রাখে। আটকের পর লাজু ইসলাম ও বিলাশ রায় নামে দুই ব্যক্তি আটক সুকুমারকে তাদের হাত থেকে জোড় করে বের করে নেয়।

এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে জানান তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy