প্রকাশ: শনিবার, ২০ আগস্ট, ২০২২, ৪:২৫ পিএম (ভিজিট : ২৪৫)

X
ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছার মনিরামবাড়ি এলাকায় খোরশেদ আলম নামে এক প্রধান শিক্ষক সড়ক দুর্মৃঘটনায় নিহত হয়েছেন।
শনিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহের মুক্তাগাছার উপজেলার ফকিরগঞ্জের জমশেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি উপজেলার মানকোন ইউনিয়নের ভট্রবাড়ি গ্রামের ওয়াজ উদ্দিনের বড় ছেলে।
শুক্রবার দুপুরে মুক্তাগাছা শহরের মনিরামবাড়ি এলাকায় মোটর সাইকেল নিয়ে যাওয়ার পথে অটোরিকশার সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সেখানে তার মৃত্যু হয়।
-বাবু/শোভা