প্রকাশ: শনিবার, ২০ আগস্ট, ২০২২, ৪:৪৪ পিএম (ভিজিট : ২৮৮)

X
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামের আবু তালেবের স্ত্রী জয়গন খাতুন (৬০) কে পূর্ব বিরোধের জের ধরে দেবর ও দেবরের সন্তানেরা একত্রিত হয়ে অতর্কিত হামলা চালিয়ে মারধর করে গুরুতর আহত করে।
হামলার শিকার আহত জয়গন খাতুন বর্তমানে গুরুতর আহত অবস্থায় শাহজাদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামের মৃত লছিমুদ্দিন সরকারের ছেলে আবু তালেব এর আপন ভাই হযরত আলীর সাথে দীর্ঘদিন যাবৎ বসত বাড়ীর সিমানা নিয়ে বিরোধ চলছিলো।
এমন অবস্থায় বুধবার (১৭ আগস্ট) বিকেলে তালেবের ভাই হযরত আলী ও হযরতের ছেলে আছের আলী (৪৫), ফজর আলী (৪০),এশার আলী (৩২), ও আছের আলীর স্ত্রী মোছাঃ সেলিনা খাতুন (৩৫) সহ সকলে একত্রিত হয়ে দেশীয় অস্ত্র যেমন লাঠি, লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে এমন সময় আহতর আত্বচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে এবং পরে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও হামলাকারীরা জয়গন ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি প্রদান করে এ সময় জয়গনের স্বামী দিনমজুর মোঃ আবু তালেব কাজের প্রয়োজনে দূরে ছিলেন পরবর্তীতে তিনি বাড়ি ফিরে শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করে এবং হামলার সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় আইন আনুক ব্যবস্থা গ্রহণ করে দোষীদের দৃষ্টান্ত মূলক স্বস্তির দাবী জানান।
আপন দেবর ও দেবরের সন্তানদের দ্বারা এ হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এলাকাবাসী ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তদন্ত পূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
এব্যাপারে, তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ারুল বলেছেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
-বাবু/শোভা