নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইলের নড়াগাতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২০ আগস্ট) সকালে উপজেলার মাথাভাঙা গ্রামে এ ঘটনা ঘটেছে।

2022-08-20T16:53:50+00:00
2022-08-20T16:53:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: শনিবার, ২০ আগস্ট, ২০২২, ৪:৫৩ পিএম   (ভিজিট : ৩১০)
X


নড়াইলের নড়াগাতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২০ আগস্ট) সকালে উপজেলার মাথাভাঙা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম মিহাদুল ইসলাম (২০)। সে ওই গ্রামের বিল্লাল মিয়ার ছেলে৷

জানাগেছে, নিহত মিহাদুল এর পিতা বিল্লাল মিয়া বাড়িতে নতুন ঘর দিচ্ছেন। শনিবার সকালে তার ছেলে মিহাদুল ইসলাম নতুন ঘরে পানি দেওয়ার জন্য মটরে বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকান্ত কুমার সাহা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কালিয়া থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy