২৫ টাকা মজুরি বাড়ানোর প্রস্তাবে ধর্মঘট প্রত্যাহার চা শ্রমিকদের

মৌলভীবাজার প্রতিনিধি

সারাবাংলা

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ২৫ টাকা মজুরি বাড়ানোর প্রস্তাবে ধর্মঘট প্রত্যাহার করেছেন চা শ্রমিকরা। দৈনিক ১৪৫ টাকা মজুরিতে আগামীকাল রোববার

2022-08-20T16:59:56+00:00
2022-08-20T17:03:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
২৫ টাকা মজুরি বাড়ানোর প্রস্তাবে ধর্মঘট প্রত্যাহার চা শ্রমিকদের
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ আগস্ট, ২০২২, ৪:৫৯ পিএম  আপডেট: ২০.০৮.২০২২ ৫:০৩ পিএম  (ভিজিট : ৩১৬)
X

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ২৫ টাকা মজুরি বাড়ানোর প্রস্তাবে ধর্মঘট প্রত্যাহার করেছেন চা শ্রমিকরা। দৈনিক ১৪৫ টাকা মজুরিতে আগামীকাল রোববার থেকে কাজে যোগ দিবেন তারা।

এর আগে, ১২০ টাকা মজুরিতে কাজ করতেন শ্রমিকরা। ধর্মঘট শুরুর আগে তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এ টাকা অত্যন্ত অপ্রতুল।

শনিবার (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজড়া।

তিনি বলেন, ‘১৪৫ টাকা মজুরির প্রস্তাবে আন্দোলনরত শ্রমিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। তবে তাদের বিষয়টি পুনর্বিবেচনার দাবী জানিয়েছেন।’

উল্লেখ্য, গত শনিবার (১৩ আগস্ট) দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে অনির্দিষ্টকালে ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা। এর আগে, গত ৯ থেকে ১১ আগস্ট দৈনিক দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন তারা।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy