বরিশালে ফরচুন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

বরিশাল প্রতিনিধি

সারাবাংলা

বরিশালে বিসিক শিল্প নগরীতে জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফরচুনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে

2022-08-20T17:20:20+00:00
2022-08-20T17:20:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরিশালে ফরচুন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ আগস্ট, ২০২২, ৫:২০ পিএম   (ভিজিট : ২৮৯)
X

বরিশালে বিসিক শিল্প নগরীতে জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফরচুনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে ধোঁয়ার কুণ্ডলী দেখলে ফায়ার সার্ভিসে খবর দেয় কারখানা কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক বেলাল উদ্দিন।

তিনি বলেন, খবর পেয়ে আমাদের অগ্নিনির্বাপক ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। এখনো ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। যদিও এখনো (বেলা সাড়ে ৪টা) আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আশা করছি অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে আসা যাবে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

মেট্রোপলিটন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করছে।

প্রসঙ্গত, ক্রীড়াঙ্গনের জুতা উৎপাদনে ফরচুন সুজ লিমিটেডের আন্তর্জাতিক সুখ্যাতি রয়েছে।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy