ময়মনসিংহে কোটি টাকার হেরোইনসহ আটক ৪

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রায় কোটি টাকা মূল্যের এক কেজি ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। এসময় মাদক বিক্রির

2022-08-20T17:35:12+00:00
2022-08-20T17:35:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে কোটি টাকার হেরোইনসহ আটক ৪
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শনিবার, ২০ আগস্ট, ২০২২, ৫:৩৫ পিএম   (ভিজিট : ৩২৬)
X

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রায় কোটি টাকা মূল্যের এক কেজি ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। এসময় মাদক বিক্রির ৩ হাজার ৮০০ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ ৪জনকে আটক করা হয়।

শনিবার (২০ আগস্ট) দুপুরে ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার রাতে অভিযানকালে ময়মনসিংহের একটি হোটেল থেকে মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা মেহেদী হাসান ও নাসিরুলকে এবং শেরপুর থেকে দুই সহোদরা রুবিনা ও রুমাকে আটক করা হয়। মাদকগুলো চাপাইনবাবগঞ্জ থেকে শেরপুর পাচার করা হচ্ছিল। আটক দুই বোনের নামে শেরপুরে একাধিক মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে ইন্সপেক্টর চন্দন গোপাল সুর ও কবিরুল হাসান উপস্থিত ছিলেন।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy