কিশোরগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও ডিজিটাল সাদাছড়ি বিতরণ

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ

সারাবাংলা

কিশোরগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ডিজিটাল সাদা ছড়ি বিতরণ করা

2022-08-20T18:28:28+00:00
2022-08-20T18:28:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কিশোরগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও ডিজিটাল সাদাছড়ি বিতরণ
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
প্রকাশ: শনিবার, ২০ আগস্ট, ২০২২, ৬:২৮ পিএম   (ভিজিট : ৪৯৫)
X

কিশোরগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ডিজিটাল সাদা ছড়ি বিতরণ করা হয়েছে। 

শনিবার (২০ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জ ক্লাব চত্বরে জেলা মুক্তিযুদ্ধা যুব কমান্ড এসব হুইলচেয়ার ও ডিজিটাল সাদা ছড়ি বিতরণ করে। জেলা মুক্তিযুদ্ধা যুব কমান্ডারে আহবায়ক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল, সাংস্কৃতিক সম্পাদক শেখ ফরিদ আহমেদ, সদস্য কৃষিবিদ মোকাম্মেল হোসেন রুবেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন, মহিনন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মনসুর আলী, জেলা যুবলীগ নেতা বাছির উদ্দিন রিপন, মোল্লা খাইরুল নোমানী, সদর উপজেলা যুবলীগের সভাপতি জসীম উদ্দিন, মাহমুদুর রহমান শরমিন, আবু তালেব আকন্দ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক আশরাফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে শিবলী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়ন, সদর উপজেলা ছাত্রলীগ নেতা কাজী আবেদীন সোলায়মান, সারোয়ার জাহান রিজন, মেহেদী হাসান তুষার প্রমুখ। সঞ্চালনায় ছিলেন জেলা যুবলীগ নেতা মাহফুজুর রহমান মাহফুজ।

সংক্ষিপ্ত আলোচনা শেষে অতিথিরা পৌরসভা ও ১১টি ইউনিয়নের ৩১ জন শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার ও ১৯ জন দৃষ্টি প্রতিবন্ধীকে ডিজিটাল সাদা ছড়ি বিতরণ করেন।

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy