চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নে আ.লীগের আলোচনা সভা

আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিমে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও

2022-08-20T19:54:14+00:00
2022-08-20T19:54:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নে আ.লীগের আলোচনা সভা
আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: শনিবার, ২০ আগস্ট, ২০২২, ৭:৫৪ পিএম   (ভিজিট : ৫৩০)
X

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিমে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। নবনির্বাচিত ইউনিয়ন কমিটির পরিচিতি সভাও অনুষ্ঠিত হয়।

শনিবার দুপুর সাড়ে ১২টায় ঝিলিম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আমনুরা কে এম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঝিলিম ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম লুৎফল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ।

এছাড়াও বক্তব্য রাখেন, জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক মো. শরীফুল আলম, উপ-দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম, সদর উপজেলা আ.লীগের সভাপতি মো. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম প্রমুখ।

শেষে বঙ্গবন্ধু ও তার সহধর্মিনীসহ পরিবারের অন্যান্য সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy