কেন্দুয়ায় ইউএনওকে অবাঞ্চিত ঘোষণা

আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোণা)

সারাবাংলা

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বলাইশিমুল খেলার মাঠের পূর্বপাশে নির্মিতব্য আশ্রয়ন প্রকল্প অন্যত্র স্থানান্তর করে খেলার মাঠ

2022-08-20T20:15:16+00:00
2022-08-20T20:15:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় ইউএনওকে অবাঞ্চিত ঘোষণা
বলাইশিমুলে মাঠবিরোধীদের একঘরে করে রাখার হুমকি
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোণা)
প্রকাশ: শনিবার, ২০ আগস্ট, ২০২২, ৮:১৫ পিএম   (ভিজিট : ৩১০)
X

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বলাইশিমুল খেলার মাঠের পূর্বপাশে নির্মিতব্য আশ্রয়ন প্রকল্প অন্যত্র স্থানান্তর করে খেলার মাঠ রক্ষার দাবিতে আন্দোলন সমাবেশ অব্যাহত রেখেছেন, মাঠ রক্ষা আন্দোলনের গণ কমিটি।

গত ১৪ আগস্ট (রোববার) হাই কোর্টের বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মোঃ ইজারুল হক আকন্দের সমন্বয়ে হাই কোর্ট ব্যাঞ্চ রিটটির শুনানী শেষে আশ্রয়ণ প্রকল্পের কাজ চালানোর ওপর ৩ মাসের জন্য নিষেধাজ্ঞা দেন। এরই প্রেক্ষিতে সোমবার সকাল থেকে উপজেলা প্রশাসন কাজ বন্ধ করে দেয়। 

১৯ আগস্ট (শুক্রবার)  বিকেলে বলাইশিমুল ঈদগাহ মাঠে সমাবেশ করে মাঠ রক্ষা গণ কমিটি। এতে সভাপতিত্ব করেন মাঠ নিয়ে নেত্রকোণা জেলা জজ আদালতে মামলার বাদী হাবিবুর রহমান মন্ডল। আতিকুর রহমান চুন্নুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, আব্দুল আউয়াল মাষ্টার, বলাইশিমুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর  তালুকদার মল্লিক  প্রমুখ।  

এখান থেকে তারা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগমকে বলাইশিমুল ইউনিয়নে অবাঞ্চিত ঘোষণা করেন। পাশাপাশি যারা মাঠের বিপক্ষে অবস্থান করবেন, তাদেরকে এক ঘরে করার হুমকি দেন। 
 
আন্দোলন কারীরা তাদের নামে দায়ের করা দ্রত বিচার আইনে দুই মামলা প্রত্যাহারেরও দাবি জানান, সেই সঙ্গে সরকারের তরফ থেকে পরিষ্কার ভাবে বলাইশিমুল খেলার মাঠ থেকে স্থাপনা নির্মাণ হবে না এই মর্মে ঘোষণা দেওয়ার দাবি জানান। 

ওই দাবি না মানলে আগামী ২৬ আগস্ট শুক্রবার সকাল ১০টায় কেন্দুয়া নেত্রকোণা সড়ক অবরোধ, প্রয়োজনে হরতাল সহ বৃহত্তর কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।

মাঠ রক্ষা করে আশ্রয়ণ প্রকল্প নির্মাণের পক্ষে যারা অবস্থান নিয়েছিলেন, তাদেরকে এক ঘরে করে রাখা বা সমাজচ্যুতির হুমকির ঘটনায় জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বলাইশিমুল গ্রামের প্রবীনব্যক্তি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রহিম আহমেদ এ ঘোষনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এ ধরনের ঘোষণা সমাজ বা রাষ্ট্র বিরোধী। এ ঘোষণা দিয়ে জনমনে এক আতংকের সৃষ্টি করেছে। তিনি বলেন, মাঠ রক্ষা আন্দোলনের নামে বিএনপি জামায়াত জোট নেতাদের সাথে এক হয়ে কতিপয় কুচক্রি মহল এসব নোংরা কাজে লিপ্ত হচ্ছে। তারা সমাজে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে। 

বলাইশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান বলেন, এরকম ঘোষণার কথা আমি লোকমুখে শুনেছি।  এরকম ঘোষণা সমাজ বা রাষ্ট্র কোনদিনই সমর্থন করবেনা। আমি এ ঘোষণার তীব্র নিন্দা জানাই।

জানা যায় ১.৮৭ একর সরকারি জমিতে বলাইশিমুল মাঠ ছিল। এর মধ্যে ৭৬ শতাংশ জমি স্থানীয় ব্যক্তিদের দখলে ছিল। উপজেলা প্রশাসনের মাধ্যমে দখলকৃত জমি উদ্ধার করে ৪৬ শতাংশ জমির শ্রেণি পরিবর্তন করে সেখানেই মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ভ‚মি ও গৃহহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প ২৩টি আধাপাকা ঘর নির্মানের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। পরবর্তীতে মাঠের সুন্দর্য্য রক্ষার জন্য জেলা প্রশাসনের নির্দেশে ১২টি ঘর নির্মানের কাজ চলছিল। প্রায় ৮০% কাজ সমাপ্ত হওয়ার পর হাই কোর্টের নির্দেশে কাজ স্থগিত হয়ে গেলে প্রশাসন মাঠ থেকে কাজ বন্ধ করে চলে আসে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদা বেগম জানান, আশ্রয়ন প্রকল্পের কাজ আমার কোন ব্যক্তিগত কাজ নয়। সরকারের নির্দেশে মাঠ রক্ষা করেই আশ্রয়ন প্রকল্পের কাজ চলছিল, ভবিষ্যতে  যদি হয়, তা সরকারের নির্দেশেই হবে। শুধু  শুধু  আমার সম্পর্কে যারা অপপ্রচার  বা সমালোচনা করছেন, তা অযথা।

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy