কক্সবাজারে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলের লাশ উদ্ধার

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

বঙ্গোপসাগরের নাজিরারটেক চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়া দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- মোহাম্মদ আবু তৈয়ব

2022-08-20T20:28:50+00:00
2022-08-20T20:28:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কক্সবাজারে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলের লাশ উদ্ধার
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: শনিবার, ২০ আগস্ট, ২০২২, ৮:২৮ পিএম   (ভিজিট : ৩৪৪)
X

বঙ্গোপসাগরের নাজিরারটেক চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়া দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- মোহাম্মদ আবু তৈয়ব ও সাইফুল ইসলাম।

শনিবার বিকেল ৫ টার দিকে মহেশখালী চ্যানেল থেকে আবু তৈয়ব ও সন্ধ্যার দিকে সোনাদিয়া চ্যানেল থেকে সাইফুলের লাশ ভাসতে দেখে জেলেরা। পরে স্বজনরা কোস্টগার্ডের সহায়তা লাশ দুইটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্বজোনের কক্সবাজার স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার এম হামিদুল ইসলাম।

নিহত তৈয়ব ও সাফুলের বাড়ি সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে।

এরআগে, শুক্রবার বিকেলে নাজিরারটেক চ্যানেলে ডুবে যায় এফবি মায়ের দোয়া নামে একটি ফিশিংট্রলার। ট্রলারে থাকা ১৯ জেলের মধ্যে ৮ জনকে উদ্ধার করে কোস্টগার্ড। অন্য ট্রলারে করে কুলে ফিরে আরও তিনজন। বাকি নিখোঁজ ৮ জনের মধ্যে তৈয়ব ও সাইফুলের লাশ উদ্ধার করা হয়েছে আজ।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy