গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর গলাচিপায় অতিরিক্ত দাম নেওয়া, মূল্য তালিকা না থাকা ও ক্যাশমেমো না দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে

2022-08-21T11:00:19+00:00
2022-08-21T11:00:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ আগস্ট, ২০২২, ১১:০০ এএম   (ভিজিট : ২৭৬)
X


পটুয়াখালীর গলাচিপায় অতিরিক্ত দাম নেওয়া, মূল্য তালিকা না থাকা ও ক্যাশমেমো না দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এর মধ্যে পৌরসভার পূর্ব মাছ বাজারের পোলট্রি দোকানের মালিক নয়নকে ৫ হাজার, শিকদার পোলট্রির মালিক রেজাউল করিমকে ৫ হাজার ও যতিন ডিম ঘরের মালিক যতিন চন্দ্র দাসকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার বেলা ১টার দিকে পৌর শহরে ব্যরসায়ীদের এ অর্থদণ্ড দেন অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালী জেলার সহকারী পরিচালক ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় তিন ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy