কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে শনিবার গলাচিপার কলাগাছিয়া

2022-08-21T12:32:36+00:00
2022-08-21T12:32:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ আগস্ট, ২০২২, ১২:৩২ পিএম   (ভিজিট : ৩২৩)
X


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে শনিবার গলাচিপার কলাগাছিয়া ইউনিয়নে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে ইউনিয়ন আওয়ামী লীগ। অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ উপলক্ষে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাল হক চৌধুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. রেজাউল করিম, হাজি মজিবর রহমান, আজিজুর রহমান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy