কক্সবাজারে ট্রলার ডুবি, আরও তিন জেলের মরদেহ উদ্ধার

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

বঙ্গোপসাগরের নাজিরারটেক চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় আরও তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- হোসেন আহমদ পিতা মুত

2022-08-21T14:45:04+00:00
2022-08-21T14:45:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কক্সবাজারে ট্রলার ডুবি, আরও তিন জেলের মরদেহ উদ্ধার
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: রোববার, ২১ আগস্ট, ২০২২, ২:৪৫ পিএম   (ভিজিট : ২৮৩)
X


বঙ্গোপসাগরের নাজিরারটেক চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় আরও তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- হোসেন আহমদ পিতা মুত সুলতান আহমদ, আজিজুল হক পিতা আবুল হোসেন ও মোহাম্মদ আবছার পিতা নুরুল হক।

রোববার সকাল সোয়া ১০ টার দিকে মহেশখালী চ্যানেল থেকে তাদের মরদেহ ভাসতে দেখে জেলেরা। পরে স্বজনরা কোস্টগার্ডের সহায়তা মরদেহ দুইটি উদ্ধার করে।

নিহত হোসেন বাড়ি সদর উপজেলার খুরুশকুলের পূর্ব হামজার ডেইল ও আজিজুল একই ইউনিয়নের মামুন পাড়ায়, আর আবছারের বাড়ি হামজার ডেইল।

বিষয়টি নিশ্চিত করেছেন নিশ্চিত করেছেন দুর্ঘটনা কবলিত ট্রলারের মালিক জাকের হোসেন।

স্থানীয় জনপ্রতিনিধি আনোয়ার হোসেন বলেন, ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত ৫ জন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। যাদের বাড়ি খুরুশকুলে। বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার বিকেলে কুলে ফেরার পথে ট্রলারটি ডুবে যায়।

এর আগে, শুক্রবার বিকেলে নাজিরারটেক চ্যানেলে ডুবে যায় এফবি মায়ের দোয়া নামে একটি ফিশিংট্রলার। ট্রলারে থাকা ১৯ জেলের মধ্যে ৮ জনকে উদ্ধার করে কোস্টগার্ড। অন্য ট্রলারে করে কুলে ফিরে আরও তিনজন। বাকি নিখোঁজ ৮ জনের মধ্যে তৈয়ব ও সাইফুলের মরদেহ উদ্ধার করা হয়েছে শনিবার। তারপর রোববার সকালে এ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ আছে আরও তিন জেলে।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy