শুভাঢ্যা ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

সারাবাংলা

জাতীয় শোক দিবস উপলক্ষে শুভাঢ্যা ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম আমান এর ব্যক্তিগত উদ্যোগে ২হাজার

2022-08-21T14:54:36+00:00
2022-08-21T14:54:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শুভাঢ্যা ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: রোববার, ২১ আগস্ট, ২০২২, ২:৫৪ পিএম   (ভিজিট : ৬৩৬)
X


জাতীয় শোক দিবস উপলক্ষে শুভাঢ্যা ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম আমান এর ব্যক্তিগত উদ্যোগে ২হাজার অসহায়, দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ আগস্ট) বিকেলে কেরানীগঞ্জের শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি এলাকায় ঢাকা-৩ আসনে সাংসদ, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম আমান এর  সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান হাজী মোঃ ইকবাল হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন, আওয়ামীলীগ নেতা আনিসুল মৃধা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা শ্রমিক লীগের সহ-সভাপতি ওয়াকিল আহমেদ, শুভাঢ্যা ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন মানিক, আল আরাফাত সবুজ প্রমুখ।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy